জাপানের ১.০৬৩ বিলিয়ন ডলারের সহায়তা পেল বাংলাদেশ


প্রকাশিত: ০১:৩৯ ৩১ মে ২০২৫
বাংলাদেশকে প্রায় ১৩ হাজার কোটি টাকার অর্থ সহায়তা দিচ্ছে জাপান। এই অর্থ বরাদ্দ দেওয়া হবে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং শিক্ষাখাতে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন, এ সংক্রান্ত চুক্তি ইতোমধ্যে দুই দেশের মধ্যে সই হয়েছে।
জাপানের এই সহায়তা প্যাকেজে ৪১৮ মিলিয়ন ডলার দেওয়া হবে উন্নয়ন নীতি ঋণ হিসেবে, যা অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবহৃত হবে।
অপরদিকে, উত্তরাঞ্চলের রেল যোগাযোগে উন্নতি আনতে জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে রূপান্তর করার জন্য বরাদ্দ থাকছে ৬৪১ মিলিয়ন ডলার। এটি দেশের রেল পরিবহন খাতে একটি বড় ধরনের অবকাঠামো উন্নয়নের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষাখাতে মানবসম্পদ উন্নয়নে, বিশেষ করে উচ্চশিক্ষায় জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৪২ লাখ ডলার অনুদান দেওয়া হবে, যা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
এই চুক্তির পেছনে রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক টোকিও সফর, যেখানে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে শান্তি, স্থিতিশীলতা, আইনের শাসন ও গণতন্ত্রের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই দেশের শীর্ষ নেতারা।
বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয় এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও উৎসাহিত করতে একাধিক প্রকল্পকে স্বাগত জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য:
ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম
প্রিপেইড গ্যাস মিটার স্থাপন
ব্যাটারি কারখানা স্থাপন
তথ্য সুরক্ষা পাইলট প্রকল্প
বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ)-এ ভূমি চুক্তি
এছাড়াও নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে, জাপান ‘ওএসএ প্রোগ্রাম’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য পাঁচটি টহল নৌকা সরবরাহ করবে। আরও উল্লেখযোগ্য হলো, প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও নীতিগতভাবে একমত হয়েছে দুই দেশ।
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে সাংস্কৃতিক ও মানবসম্পদ বিনিময় বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।
এই অর্থসহায়তা এবং অংশীদারত্বের অগ্রগতি বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উভয় দেশের নেতারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




