প্রাথমিক শিক্ষকদের বদলিতে স্বচ্ছ নীতিমালার নির্দেশ প্রধান উপদেষ্টার: শহরমুখী বদলির প্রবণতা বন্ধে জোর


প্রকাশিত: ১০:৫২ ১৭ জুলাই ২০২৫
প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে নির্দিষ্ট ও স্বচ্ছ নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন,“এক উপজেলায় নিয়োগ পেয়ে অনেক শিক্ষক শহর বা সুবিধাজনক এলাকায় বদলির জন্য সুপারিশ ও তদবির করে থাকেন। এ প্রবণতা বন্ধ করতে একটি স্বচ্ছ, নির্দিষ্ট প্রক্রিয়া থাকা জরুরি। শুধু নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই বদলি করা যাবে।”
তিনি আরও বলেন, বদলির ক্ষেত্রে কোনো প্রকার পক্ষপাত বা রাজনৈতিক প্রভাব যাতে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বদলি সংক্রান্ত সব আবেদন ডিজিটাল প্ল্যাটফর্মে রেকর্ডভুক্ত করে মূল্যায়নের জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের কথাও ওঠে আসে বৈঠকে।
স্কুল অবকাঠামোতে নারীবান্ধব পরিকল্পনার ওপর জোর
বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত দিকগুলো নারীবান্ধব কি না, তা খতিয়ে দেখার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন,
“স্কুল ভবন নির্মাণ কমিটিতে একজন নারী স্থপতির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যৎ অবকাঠামো পরিকল্পনা ও বাস্তবায়নে নারীর প্রয়োজন ও নিরাপত্তা গুরুত্ব পায়।”
এছাড়াও, স্কুলে স্বাস্থ্যসম্মত শৌচাগার, নিরাপদ চলাচলের পথ এবং আলোকসজ্জার মতো বিষয়েও নারীদের দৃষ্টিকোণ থেকে মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
ডিজিটাল শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ
প্রধান উপদেষ্টা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ স্থাপন ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তার ভাষায়,
“শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এজন্য স্কুলগুলোকে ধাপে ধাপে ডিজিটাল অবকাঠামোর আওতায় আনতে হবে।”
প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের আহ্বান
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে প্রধান শিক্ষক নিয়োগের দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, এই নির্দেশনার ফলে বদলিসহ প্রাথমিক শিক্ষাখাতে একটি কার্যকর, স্বচ্ছ এবং সময়োপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




