যান্ত্রিক ত্রুটি: ২৮৭ যাত্রী নিয়ে ঢাকাগামী বিমান ফিরে এল চট্টগ্রামে


প্রকাশিত: ১১:৪৫ ২৪ জুলাই ২০২৫
চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথ থেকে ফিরে এসেছে। ফ্লাইটটিতে মোট ২৮৭ জন যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৩৭ মিনিটে বিজি-১৪৮ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তবে উড্ডয়নের কিছু সময় পরই বিমানের মধ্যে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। বিষয়টি বুঝতে পেরে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি আবার চট্টগ্রামে ফিরিয়ে আনেন।
ফ্লাইটটি সকাল ৮টা ৫৮ মিনিটে নিরাপদে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। বর্তমানে বিমানটি বিমানবন্দরের বে নম্বর ৮-এ অবস্থান করছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল মোর নিউজ বিডিকে জানান, “বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে এসেছে। এটি নিরাপদেই অবতরণ করেছে এবং যাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদে আছেন।”
জানা যায়, সকাল সোয়া ৭টায় ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে এসে পৌঁছে। এরপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকেই ফিরে আসে।
উল্লেখ্য, এর আগেও চীনের তৈরি কিছু বিমানে যান্ত্রিক ত্রুটির অভিযোগ পাওয়া গেছে। গত ১০ বছরে এমন বিমানে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন বাংলাদেশি পাইলট। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন করে প্রশ্ন উঠেছে।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ লেনদেন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, টর্চ জ্বালিয়ে রাতভর হামলা, আহত ৩০
- দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা আরও বাড়ল
- হোয়াইট হাউসে হামলাকারী ‘অসুস্থ মানসিকতার’ লোক: ট্রাম্প
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবহরে হিজবুল্লাহর হামলা
- সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ ৩ শতাধিক পেট্রোল পাম্প





