যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব


প্রকাশিত: ১২:৪৮ ২৭ এপ্রিল ২০২৬
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে আগ্রহী হয়, তাহলে এই নতুন প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা এগোতে পারে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ইরানের প্রস্তাবটি তিনটি ধাপে সাজানো হয়েছে। প্রথম ধাপে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ এবং ভবিষ্যতে ইরান ও লেবাননে কোনো আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে।
দ্বিতীয় ধাপে বলা হয়েছে, প্রথম পর্যায়ের শর্ত মেনে নেওয়া হলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা শুরু হবে।
তৃতীয় ধাপে উল্লেখ করা হয়েছে, প্রথম ও দ্বিতীয় ধাপে সংশ্লিষ্ট সব পক্ষ সমঝোতায় পৌঁছালে তবেই ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু করা হবে।
এদিকে, ইরানের প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসে যোগাযোগ করলে মুখপাত্র অলিভিয়া ওয়ালেস জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক আলোচনার অংশ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতেই রাজি হবে, যা দেশটির জনগণের স্বার্থ রক্ষা করবে এবং ইরানকে কখনও পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেবে না।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে ২১ ঘণ্টার বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। এরপর দ্বিতীয় দফা সংলাপের আহ্বান জানানো হলেও সরাসরি আলোচনায় বসতে অনাগ্রহ প্রকাশ করে ইরান।
এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বৈঠকের পরিবর্তে ফোনালাপের মাধ্যমে আলোচনা চালানোর ইঙ্গিত দেন। তার এই মন্তব্যের পরই নতুন প্রস্তাব সামনে আনে তেহরান।
সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ লেনদেন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, টর্চ জ্বালিয়ে রাতভর হামলা, আহত ৩০
- দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা আরও বাড়ল
- হোয়াইট হাউসে হামলাকারী ‘অসুস্থ মানসিকতার’ লোক: ট্রাম্প
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবহরে হিজবুল্লাহর হামলা
- সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ ৩ শতাধিক পেট্রোল পাম্প





