জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ০৫:২৯ ২৭ এপ্রিল ২০২৬
সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতার প্রেক্ষাপটে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দরকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিমানবন্দরগুলোর প্রবেশপথ, টার্মিনাল ও অন্যান্য সংবেদনশীল স্থানে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অ্যারাইভাল ও ডিপারচার এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে; ইউনিফর্ম ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য দায়িত্ব পালন করছেন। সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিক রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে পুলিশ সদর দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠন সম্ভাব্য নাশকতার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্যবস্তু হতে পারে জাতীয় সংসদ ভবনসহ আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




