২৮ বছর ধরে নিজের খরচে গাছ লাগাচ্ছেন চা-শ্রমিক বিষ্ণু হাজরা


প্রকাশিত: ১১:১৮ ১২ আগস্ট ২০২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের চা-শ্রমিক বিষ্ণু হাজরা (৪০) টানা ২৮ বছর ধরে নিজের খরচে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১৯৯৭ সালে মাত্র ১৫ বছর বয়সে টিউশনি থেকে পাওয়া সামান্য আয়ে গাছ রোপণ শুরু করেন তিনি।
প্রথমদিকে রাস্তা, ফাঁকা মাঠ ও চা-বাগানের আশপাশে গাছ লাগালেও সময়ের সঙ্গে সঙ্গে কাজের পরিধি বেড়েছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পত্রিকার হকার হিসেবে কাজ করতে গিয়ে পরিবেশ বিষয়ক নানা প্রতিবেদন পড়ে গাছের প্রতি তাঁর আগ্রহ আরও বাড়ে। ২০২০ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করার ফলে স্থানীয় অনেকেই তাঁর সঙ্গে যুক্ত হন।
বিষ্ণু হাজরা নিজের বাইসাইকেলে করে চারা, পানি ও সরঞ্জাম নিয়ে নির্ধারিত স্থানে গিয়ে গাছ লাগান। শুধু রোপণই নয়, তিনি নিয়মিত গাছের পরিচর্যা করেন এবং বিয়ে, জন্মদিন বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানে অতিথিদের উপহার হিসেবে চারা দেন।
স্থানীয় ‘Stand for Our Endangered Wildlife’ সংগঠনের সদস্য ও বন্যপ্রাণী আলোকচিত্রী কাজল হাজরা বলেন, “নিজের টাকা খরচ করে বিষ্ণু গাছ লাগান—এটি অনুপ্রেরণাদায়ক।” সাবেক চা-বাগান সরদার লচমী রবিদাস জানান, “স্কুল পড়ুয়া অবস্থায়ও তাকে গাছ লাগাতে দেখেছি।”
বিষ্ণুর বাবা প্রেমলাল হাজরা বলেন, “আমার ছেলের শখ গাছ লাগানো। যখন শুনি, লোকজন তাকে পরিবেশ রক্ষাকারী বলে প্রশংসা করে—তখন গর্ব হয়।”
পরিবেশপ্রেমী এই চা-শ্রমিকের মতে,
“গাছ লাগানো শুধু শখ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্ব।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




