নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পার কাজ শুরু চায় ইবি শিক্ষার্থীরা


প্রকাশিত: ১১:৫৪ ১৭ অক্টোবর ২০২৫
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের মধ্যেই এ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার দাবি জানান তারা। এসময় রংপুর বিভাগের আটটি জেলা ছাত্রকল্যাণ সমিতির ইবি শিক্ষার্থীসহ অন্যরা অংশগ্রহণ করেন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত আটটার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মশাল মিছিল শুরু হয়ে প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার ছাত্রকল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা অংশগ্রহণ করেন।
মিছিলে শিক্ষার্থীরা 'জাগো বাহে, কোনটে সবায়',' উত্তরবঙ্গের কান্না, আর না আর না', 'উত্তরবঙ্গ ভাসে, ইন্টেরিম হাসে', ''ভারত যদি বন্ধু হও, ন্যায্য পানির হিস্যা দাও', 'চুক্তি নিয়ে টালবাহানা, আর না আর না', 'তিস্তা পাড়ের সাথে, ইবিয়ানরা আছে' ইত্যাদি স্লোগান দেয়
সমাবেশে বক্তারা বলেন, “তিস্তা নদী রক্ষা আন্দোলন কোনো একদিনের বা এক ব্যক্তির নয়, এটি তিস্তা পাড়ের লক্ষাধিক মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত দীর্ঘ আন্দোলন। সরকারের অবহেলায় উত্তরবঙ্গ বারবার বঞ্চিত হয়েছে, রংপুরসহ তিস্তাপাড়ের মানুষ আজও বৈষম্যের শিকার।
প্রতি বছর উত্তরবঙ্গ বন্যায় কবলিত হয়ে অনেকগুলো পরিবার নিঃস্ব হয়ে পড়ে। তাদের ফসল আবাদি জমি সম্পদ বিলীন হয়ে যায় নদী গর্ভে। কিন্তু এখন পর্যন্ত এর কোন স্থায়ী সমাধান করা হয় নি। এর এক মাত্র সমাধান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান আগামী মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন। তিস্তাপাড়ের অধিকার আদায়ে নতুন প্রজন্ম রক্ত দিতেও প্রস্তুত।”
ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “তিস্তা নদী রক্ষা আন্দোলন কোনো একদিনের বা কোনো এক ব্যক্তির সংগ্রাম নয়, এটি প্রায় ৪৫ বছর ধরে তিস্তা-পাড়ের লক্ষাধিক মানুষের জীবিকা, আশা ও অধিকার রক্ষার সংগ্রাম। আমরা বিশ্ববিদ্যালয় থেকে মশাল মিছিল করে এ প্রতিবাদ ব্যক্ত করছি।”
উত্তরবঙ্গের অবহেলার কথা তুলে ধরে তিনি বলেন, “এই অঞ্চল বারবার অবহেলিত হয়েছে; তার ফল হচ্ছে আজকের নিত্যজীবন ও আয়ের পার্থক্যে। তিস্তা-পাড়ের মানুষ সারাবাংলার অন্নভান্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও ন্যায্য অংশ পাচ্ছে না, এটি সহ্য করা যায় না।”
তিনি আরও বলেন, “নভেম্বরে যদি তিস্তা মহাপ্রকল্পের কার্যক্রম শুরু না হয় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটি দুর্বার আন্দোলন শুরু করব। ছাত্রসমাজসহ সব সহযোদ্ধাকে ঐক্যবদ্ধ করে সরকারকে বাধ্য করব তাদের ন্যায্য দাবি মেনে নিতে। প্রয়োজনে তিস্তাপাড়ের জন্য হাজার হাজার সাহসী মানুষ আত্মত্যাগ করতেও প্রস্তুত, আমরাও পাশে আছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড
- চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান




