মহান বিজয় দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি


প্রকাশিত: ০৮:৪৪ ১৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।
এসময় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, বর্তমান কমিটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, আবু সাইদ রনি ও রাকিব হোসেন স্বাক্ষর, উল্লাস মাহমুদসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি।
এদিন সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রৌ-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলার সমবেত হয়। পরে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. নকীব নসরুল্লাহ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




