‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত চুড়ান্ত, অগ্রাধিকার পাবেন যারা?


প্রকাশিত: ০৯:০১ ২০ ফেব্রুয়ারী ২০২৬
নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার দেশের পাঁচ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন বৈঠক শেষে তথ্যটি নিশ্চিত করেন।
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নির্বাচনের আগে ‘মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র’ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ৯ দফা অগ্রাধিকার ইশতেহার ঘোষণা করেছিলেন। সেখানে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর অঙ্গীকার করা হয়।
ঘোষিত ইশতেহার অনুযায়ী, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে অর্থ ও সেবার পরিমাণ বাড়ানোর কথাও বলা হয়েছে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে নগদ অর্থ দেওয়ার দিকেই ঝুঁকছে সরকার।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, ফ্যামিলি কার্ডের আওতায় নগদ টাকা দেওয়া হবে এবং এ ক্ষেত্রে হতদরিদ্র ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ধাপে ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। প্রথমে হতদরিদ্র পরিবার, এরপর দরিদ্র পরিবারগুলো এই সুবিধা পাবে।
সরকারের ১৮০ দিনের কর্মসূচির মধ্যেও ‘ফ্যামিলি কার্ড’ অন্তর্ভুক্ত রয়েছে। জানা গেছে, ইতোমধ্যে ১৫ সদস্যের ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত এ কমিটি কার্ডের ডিজাইন, সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি ও বাস্তবায়ন কাঠামো নির্ধারণ করবে।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করা, নারীদের বিদ্যমান কর্মসূচির সঙ্গে সমন্বয়ের সম্ভাবনা যাচাই, সুবিধাভোগীদের তথ্যভাণ্ডার তৈরিতে জাতীয় পরিচয়পত্র ও জাতীয় খানার তথ্যভাণ্ডারের মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপনের সুপারিশ এবং আসন্ন ঈদুল ফিতর-এর আগে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া।
সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানিয়েছেন, রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না এবং কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। কার্ড সরাসরি পরিবারের নারী সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া বিদ্যমান সামাজিক ভাতাগুলোও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন




