এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের


প্রকাশিত: ০৩:৪৪ ১১ জুন ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কাজে লাগিয়ে সরকারি সেবা সহজ, দ্রুত ও আরও জনবান্ধব করার লক্ষ্যে আগামী অর্থবছরের বাজেটে ৫০০ কোটি টাকার বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী Amir Khusru Mahmud Chowdhury জানান, এআই, ইলেকট্রনিক্স শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে দেশের উন্নয়ন কৌশলের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, সরকার এআই প্রযুক্তিকে জাতীয় উন্নয়ন ও প্রশাসনিক আধুনিকায়নের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গ্রহণ করেছে। এর মাধ্যমে স্মার্ট সিটি গঠন, নাগরিক সেবা ডিজিটালাইজেশন এবং শিক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত করা হবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সংস্কৃতি গড়ে তোলা, ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন খাতে সুযোগ সৃষ্টি এবং এআই-ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সরকারি পরিকল্পনায় ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা উন্নত করতে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে বলেও জানানো হয়। এতে প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য এগিয়ে নেওয়া হবে। বিশেষ করে নারী উদ্যোক্তা ও তরুণদের জন্য নতুন সুযোগ তৈরিতে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞদের মতে, এআই খাতে এই ধরনের বরাদ্দ দেশের ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




