মন্ত্রীর ঘুষ দাবির বক্তব্য অস্বীকার করে প্রমাণ চাইল আদ্-দ্বীন হাসপাতাল


প্রকাশিত: ০৭:৩৩ ১৫ জুন ২০২৬
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় লাইসেন্স সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা দাবি করেছে, তাদের পক্ষ থেকে কোনো ধরনের অর্থ নিয়ে মন্ত্রীর কাছে যাওয়ার ঘটনা ঘটেনি।
হাসপাতালটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “আমরা কখনোই মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি। যদি এমন কোনো অভিযোগ থাকে, সেটি অবশ্যই প্রমাণ করতে হবে।”
তিনি আরও জানান, হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেখানে আদ্-দ্বীন হাসপাতাল কোনোভাবে জড়িত নয় বলে তারা স্পষ্ট করেছে।
শিশু মৃত্যুর ঘটনাগুলো নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কী কারণে মৃত্যুগুলো ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বিষয়টি স্পষ্ট করা হয়নি বলেও তিনি দাবি করেন। পাশাপাশি মৃত শিশুদের ময়নাতদন্ত না হওয়ায় প্রকৃত কারণ উদঘাটন আরও জটিল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছিলেন, হাসপাতালটির লাইসেন্স রক্ষার জন্য কোটি কোটি টাকা নিয়ে কিছু পক্ষ তার কাছে আসার চেষ্টা করেছে। সেই অভিযোগের জবাবেই আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে এই বক্তব্য দেয় এবং বিষয়টি নিয়ে আইনি ও নৈতিকভাবে প্রমাণ উপস্থাপনের চ্যালেঞ্জ জানায়।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- মমতার বাড়ির সামনে তৃণমূল নেতা কুনাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হলো পচা ডিম
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- অর্থের অভাবে মাকে বিশ্বকাপের মঞ্চে আনতে না পেরে কাঁদলেন ভোজিনহা
- বিশেষ সম্মাননায় শাকিব খানের হাতে কোটি টাকার কাছাকাছি মূল্যের রোলেক্স ঘড়ি
- শেবাচিম হাসপাতালে লাশ বাণিজ্যের অভিযোগ, টাকা না দিলে মিলছে না মরদেহ!
- মন্ত্রীর ঘুষ দাবির বক্তব্য অস্বীকার করে প্রমাণ চাইল আদ্-দ্বীন হাসপাতাল
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর



