কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে জবিতে দোয়া-মিলাদ মাহফিল


প্রকাশিত: ০৬:৫৭ ৬ আগস্ট ২০২৪
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে জবিতে দোয়া-মিলাদ মাহফিল
সারা দেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামিক ইস্টাডিজ বিভাগের অধ্যাপক রইছ উদ্দিন বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শাবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও চেতনা ৭১ ভাস্কর্য ভাঙচুর
জবি ছাত্র সংসদের তালা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ
বাংলা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার বলেন, আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্যে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ গতকাল (সোমবার) আমরা সবকিছু থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যেসব মানুষ নিহত হয়েছেন তাদের অবদান আমরা কখনও ভুলবো না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
এর আগে এদিন সকাল ১০টায় দেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতি ও করনীয় বিষয়ে জবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানানো হয়। আন্দোলনে জয়লাভের পর বিভিন্ন উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ধ্বংসাত্মক সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। এ ঐতিহাসিক বিজয়কে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য ভিন্নমতাবলম্বী এবং বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেওয়ার আহ্বান জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে ঐক্য ও সংহতি ধরে রাখার আহ্বান জানানো হয়। প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সার্বিক নিরাপত্তা ও সম্মান রক্ষার ক্ষেত্রে সাদা দলের প্রত্যেক সদস্যকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




