জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির দীর্ঘ আন্দোলন সফল হয়েছে: রিজভী


প্রকাশিত: ০২:৪৬ ১৯ জুলাই ২০২৬
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সফল পরিণতি পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার, ১৯ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আন্দোলন ও সংগ্রাম করেছেন। জুলাইয়ে ছাত্র-জনতাসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সেই আন্দোলন সফলতা লাভ করেছে বলে তিনি মনে করেন।
বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তাঁর দাবি, হার্টের রিংয়ের ওপর থেকে মূল্য সংযোজন কর প্রত্যাহার করায় এর দাম কমেছে। একই সঙ্গে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
বিএনপির আয় ও ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, জনগণের কাছে রাজনৈতিক দলের জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই বিএনপি তাদের আর্থিক হিসাব প্রকাশ করেছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে প্রার্থী দেবে নাকি শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে নির্বাচনে অংশ নেবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
রিজভীর ভাষ্য অনুযায়ী, দলীয় আলোচনা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনার পর স্থানীয় নির্বাচনের প্রার্থী দেওয়ার কৌশল নির্ধারণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




