আওয়ামী লীগ নেতা পান্নার মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:০৯ ২৯ আগস্ট ২০২৪
ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে মেঘালয়ের জয়ন্তী হিলস জেলার এক পানের বরজ থেকে আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার গলিত লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গত সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার গলিত মরদেহটি পাওয়া যায়।
মেঘালয় পুলিশ পাসপোর্ট দেখে পান্নাকে শনাক্ত করেছে। অধিকতর শনাক্তকরণ ও প্রক্রিয়াকরণের জন্য মরদেহটি খলিহরিয়াত সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের সুপারিনটেনডেন্টের (এসপি) বরাতে জানিয়েছে পিটিআই।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পান্না আত্মগোপনে ছিলেন বলে পারিবার সূত্রে জানা গেছে। সরকার পতনের পর তিনি সিলেট হয়ে ভারতে পালানোর চেষ্টা করেন।
২৬ আগস্ট সকালে পান্না ও আরো কয়েকজন সিলেটের তামাবিল এলাকা দিয়ে মেঘালয়ে পাড়ি জমান বলে জানা গেছে। সকাল ৬টার দিকে তারা কাছাকাছি একটা পাহাড়ে পৌঁছেন।
সেখানে পান্নার গুরুতর শ্বাসকষ্ট শুরু হয়। তিনি হাঁটতে পারছিলেন না। পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যান্য প্রতিবেদনে বলা হয়, পান্না বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ধাওয়া খেয়ে পালানোর সময় মারা যেতেন পারে।
কর্তৃপক্ষ এখনও তার মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করছে। ১৯৯৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ২০১৪ সালে তিনি পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান। কিন্তু ১৪-দলীয় জোটকে আসনটি ছেড়ে দেওয়ায় তাঁকে সরে দাঁড়াতে হয়।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ লেনদেন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, টর্চ জ্বালিয়ে রাতভর হামলা, আহত ৩০
- দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা আরও বাড়ল
- হোয়াইট হাউসে হামলাকারী ‘অসুস্থ মানসিকতার’ লোক: ট্রাম্প
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবহরে হিজবুল্লাহর হামলা
- সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ ৩ শতাধিক পেট্রোল পাম্প





