কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩


প্রকাশিত: ১২:৪১ ১৭ মে ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নে মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় এই মিছিল হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হঠাৎ ১২-১৫ জন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’ ইত্যাদি স্লোগান দিয়ে মিছিল শুরু করে। পুরো মিছিলটি ৩ থেকে ৪ মিনিট স্থায়ী হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন ফয়সাল নামের এক যুবক, যিনি জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছার ভাতিজা এবং একই এলাকার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে। উল্লেখযোগ্যভাবে, মোহাম্মদ নুরকে গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল।
ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাদের মধ্যে ২২ বছর বয়সী ফারহান নামে একজনের পরিচয় জানা গেছে, যিনি সদ্য গ্রেপ্তার হওয়া আলোচিত ব্যক্তি আব্দুল মালেক ওরফে ঘোড়া মালেকের ছেলে। তবে বাকিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
স্থানীয় সূত্র জানিয়েছে, কিছু কিশোর ও যুবক মজা করে ছাত্রলীগের স্টাইলে স্লোগান দিয়ে মিছিল করে এবং তা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের নজরে আসে এবং পুলিশ দ্রুত অভিযান চালায়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, “ঘটনার খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছি এবং কয়েকজনকে আটক করেছি। এখনো অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




