এনসিপি থেকে পদত্যাগ করলেন নীলা ইসরাফিল, দলকে বললেন 'নীতিহীন ও রিফিউজ'


প্রকাশিত: ০৩:০৪ ২৮ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের আলোচিত নেত্রী নীলা ইসরাফিল। আজ (সোমবার) দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে এক আবেগঘন বার্তায় তিনি এনসিপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে দল ত্যাগের ঘোষণা দেন।
স্ট্যাটাসে নীলা ইসরাফিল লিখেছেন, “এনসিপি (NCP) একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।”
তিনি আরও অভিযোগ করেন, “একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না; বরং সে দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় — সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।”
নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে নীলা ইসরাফিল ঘোষণা দেন, “আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির (NCP) সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান (reject) করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হবো না।”
এনসিপির পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ঘটনায় দলের অভ্যন্তরে নতুন করে মতবিরোধ চরমে উঠতে পারে।
নীলা ইসরাফিলের এই পদত্যাগ এনসিপির জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকেই, কারণ তিনি ছিলেন দলের একজন পরিচিত মুখ ও সক্রিয় নেতৃত্ব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




