ড. ইউনূসের নেতৃত্বে সরকারের ব্যর্থতা, পদত্যাগের দাবি তুলল বাম ঐক্য


প্রকাশিত: ০৪:২১ ৭ সেপ্টেম্বর ২০২৫
গণতান্ত্রিক বাম ঐক্য দাবি করেছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনায় সবক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং সরকারের পদত্যাগ করা উচিত। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জোট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী।
নেতারা বলেন, ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর থেকে সরকারি নীতি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে পরিচালিত হচ্ছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। তারা উদাহরণ হিসেবে সেন্টমার্টিন ও পার্বত্য চট্টগ্রাম মানবিক করিডর, মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত প্রকল্প বিদেশি ইজারাদারদের হাতে তুলে দেওয়ার ঘটনাকে তুলে ধরেন।
নেতারা আরও অভিযোগ করেন, যুগপৎ আন্দোলনে রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিনষ্ট ও নির্বাচনের পরিবেশ নষ্ট করতে আইনশৃঙ্খলা বাহিনী ও গুপ্তঘাতকদের ব্যবহার করা হচ্ছে। সর্বশেষ ৫ সেপ্টেম্বর সংঘটিত ঘটনার প্রসঙ্গ টেনে তারা প্রশ্ন তোলেন, “সরকার চালায় কে?”
পরিস্থিতির প্রেক্ষাপটে গণতান্ত্রিক বাম ঐক্য নেতারা সব অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে রাজপথে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আগামী ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




