কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ওলামায়ে কেরামের বৈঠক


প্রকাশিত: ১১:৪১ ২২ সেপ্টেম্বর ২০২৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে সফররত বাংলাদেশের শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকীর সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং আলেম সমাজের পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশি উলামাদের প্রতিনিধি দলে ছিলেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মামুনুল হক, মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী ও মুফতি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। সফরের আয়োজন ও ব্যবস্থাপনা করেছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা প্রস্পার আফগানিস্তান, যারা যুদ্ধোত্তর আফগানিস্তানে সংহতি ও উন্নয়ন এগিয়ে নিতে বিভিন্ন দেশের আলেম, চিকিৎসক ও বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে।
বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বাংলাদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, আফগানিস্তানে তুলা, কার্পেট, শুকনো ফল ও মার্বেলসহ বহু খাতে ব্যবসার সুযোগ রয়েছে। তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল কাবুল সফরে আসবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সহজ ও সমৃদ্ধ হবে।
কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে আফগান মন্ত্রী জানান, ইতোমধ্যেই আফগানিস্তানের অধিকাংশ আঞ্চলিক দেশের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, তবে বাংলাদেশ এখনো সেই তালিকায় নেই। এ বিষয়ে তিনি উলামাদের দেশে ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানান। প্রতিনিধি দলও এ প্রস্তাবকে স্বাগত জানায় এবং এ নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়।
আলোচনা শেষে মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেন, “এই সফর দুই দেশের মধ্যে নতুন দিগন্তের দুয়ার খুলে দিয়েছে। আমি দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছি আফগানিস্তান কীভাবে পুনর্গঠন করছে, এবার সরাসরি দেখার সুযোগ পেলাম। এছাড়া মাওলানা আমীর খান মুত্তাকীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া আমার দীর্ঘদিনের ইচ্ছা পূর্ণ করেছে। আমরা তাঁকে বাংলাদেশে আসন্ন খাতমে নুবুওয়াত সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি।”
প্রতিনিধি দলের কর্মসূচির অংশ হিসেবে তারা কাবুলে সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন ও সিভিল সোসাইটির নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




