ধানের শীষে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে: সালাহউদ্দিন


প্রকাশিত: ১২:১৫ ২ অক্টোবর ২০২৫
কুমিল্লা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “১৬ বছর আনন্দমুখর ও উন্মুক্ত পরিবেশে এমন সম্মেলন করার প্রত্যাশা ছিল। দেশে গণতন্ত্র অবশিষ্ট ছিল না।”
আওয়ামী লীগের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের ইতিহাস। শ্বেতপত্র অনুযায়ী ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এসব অর্থ দিয়ে শিক্ষা বাজেট দ্বিগুণ, স্বাস্থ্য বাজেট তিনগুণ করা যেত। মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে। ঋণের নামে যে টাকা লুটপাট হয়েছে, তা দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে যেভাবে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে, তার ইতিহাস পৃথিবীতে বিরল।”
সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, “সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলার চেষ্টা চলছে, সেই সংগ্রাম এখনও চলছে। কখনও সংস্কারের জন্য, কখনও নির্বাচনের জন্য আমাদের আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে।”
তিনি দাবি করেন, মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। “কাজের মাধ্যমে আমরা প্রমাণ করবো—মানুষের আস্থা বিএনপির প্রতীক ধানের শীষের প্রতিই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চলছে, এর জবাব নেতাকর্মীদের দিতে হবে।”
বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই বিচার করবে। প্রতিটি খুন-গুমের বিচার হবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে প্রত্যেক অপরাধের বিচার করা হবে। সংস্কার চলমান প্রক্রিয়া। জিয়াউর রহমান ও খালেদা জিয়াই ছিলেন সংস্কারের প্রবক্তা।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




