জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক


প্রকাশিত: ০৪:০৯ ৭ অক্টোবর ২০২৫
জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে গোয়েন লুইসের সঙ্গে ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খান। অপরদিকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান)।
বৈঠকের শুরুতেই জাতিসংঘ প্রতিনিধি ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন গোয়েন লুইস। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি ও সামাজিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশের নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে আমরা আশাবাদী। সংস্কার প্রক্রিয়া ও জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। যদি এই সনদের আইনি ভিত্তিতে জাতীয় ঐকমত্য গড়ে ওঠে, তাহলে নির্বাচন নিরপেক্ষ হতে পারে।”
তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াত কোনো শঙ্কা দেখছে না, তবে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জাতীয় সংলাপের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সমস্যা, মিয়ানমারের পরিস্থিতি এবং পার্বত্য অঞ্চলের মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। অধ্যাপক পরওয়ার বলেন, “রোহিঙ্গা ইস্যু এখন শুধু মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা, চিকিৎসা ও আশ্রয়ের অভাবে অনেক তরুণ বিপথে যাচ্ছে। এই সমস্যা সমাধানে জাতিসংঘসহ সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
ডা. শফিকুর রহমান বৈঠকে জানান, জামায়াত রাজনৈতিক দল হিসেবে সরাসরি রোহিঙ্গা শিবিরে কাজ করতে না পারলেও ইসলামিক এনজিওগুলোর মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করছে।
এছাড়া বৈঠকে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জামায়াত পক্ষ থেকে এ ক্ষেত্রে জাতিসংঘের অব্যাহত সহায়তার প্রত্যাশা জানানো হয়।
বৈঠকের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান বলেন, “জাতীয় ঐকমত্য ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আমরা আশা করছি আগামীকাল (৮ অক্টোবর) ঐকমত্য কমিশন থেকে একটি ফলপ্রসূ ঘোষণা আসবে।”
প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার, মানবাধিকার রক্ষা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




