• বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলার জন্য আইনিভাবে লড়াই করবো,রাজপথে লড়বো: সারজিস আলম

শাপলার জন্য আইনিভাবে লড়াই করবো,রাজপথে লড়বো: সারজিস আলম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:৪১ ২০ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক না পেলে তিনি আইনগতভাবে লড়াই করবেন। তিনি বলেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না। প্রয়োজনে আইন ও রাজপথ দুই পথেই লড়াই চালানো হবে।

সোমবার (২০ অক্টোবর) জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সারজিস আলম সাংবাদিকদের এসব কথা জানান। তিনি আরও বলেন, এনসিপি আগামীতে জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে কাজ করতে চায়, আর না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে দেশের রাজনীতিতে অবদান রাখবে। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার রাজনীতি এনসিপি করবে না।

সভায় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
 

বিজ্ঞাপন