অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের কর্মকাণ্ডে হতাশ বিএনপি: সালাহউদ্দিন আহমদ


প্রকাশিত: ০৪:২১ ২৯ অক্টোবর ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে গভীর হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, কমিশনের কার্যক্রম ও সিদ্ধান্তগুলোতে বিএনপির মতামত কিংবা ঐকমত্যের প্রতিফলন ঘটেনি। “গত ১৭ তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে, সেটির সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন উপায় নিয়ে কোনো মিল নেই,” বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি প্রশ্ন রাখেন, “বলা হয়েছিল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে এতদিন আলোচনা হলো কেন, যদি শেষ পর্যন্ত সেই ঐকমত্যের বাইরে সিদ্ধান্তই নেওয়া হয়?”
বিএনপির এই নেতা বলেন, কমিশনের প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্যের পরিবর্তে জাতিতে বিভাজন ও অনৈক্য সৃষ্টি করবে। “জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐক্য প্রতিষ্ঠা করা, কিন্তু তাদের প্রস্তাবে দেখা যাচ্ছে ঠিক উল্টো ফল আসছে,” মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “জুলাই সনদে যেসব বিষয় স্বাক্ষরিত হয়েছিল, তা চূড়ান্ত প্রস্তাবে নেই। বরং কমিশন ও কিছু নির্দিষ্ট দলের প্রস্তাব রাখা হয়েছে। এতে বোঝা যাচ্ছে, এখানে কোনো স্বচ্ছতা বা যৌথ সিদ্ধান্তের প্রতিফলন নেই।”
আরপিও (Representation of the People Order) এবং জোটের প্রতীকসংক্রান্ত সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, “জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোকে নিজেদের স্বাধীনভাবে প্রতীক ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। বরং একতরফাভাবে বলা হয়েছে— জোটবদ্ধ দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে। এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক সিদ্ধান্ত।”
তিনি আরও বিস্ময় প্রকাশ করেন, “আরও অবাক লাগে যখন দেখি, অন্য একটি রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে সমর্থন করছে। এটা রাজনৈতিক সৌজন্য নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবমাননা।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছে। জনগণের প্রত্যাশা, তারা নিরপেক্ষ আচরণ করবে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। কিন্তু এখন পর্যন্ত সরকারের কর্মকাণ্ডে তেমন কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।”
সালাহউদ্দিন আহমদ শেষে বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন পদক্ষেপে বিএনপি গভীরভাবে হতাশ। গণতান্ত্রিক প্রক্রিয়া ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ




