‘না’ ভোটের মধ্য দিয়েই বিএনপির মৃত্যু হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী


প্রকাশিত: ০৬:১৪ ৩০ অক্টোবর ২০২৫
বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপি যেভাবে জন্ম নিয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে, তেমনই যদি দলটি এবার অনড় থেকে ‘না’ ভোটকে বেছে নেয়, তাহলে তার মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়েই।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি কাবিননামায় সাইন করেছে, তারা জুলাই সনদে ‘হ্যাঁ’ বলেছে—এখন তাদের ‘না’ বলার সুযোগ নেই।” তিনি অভিযোগ করেন, আপার হাউজের পিআরকে লোয়ার হাউজে এনে জামায়াত পুরো বিষয়টিকে খেলায় পরিণত করেছে। “জামায়াত আইন উপদেষ্টার ওপর আস্থা রাখে না,” বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে এনসিপির এই নেতা বলেন, “আপনাকে এখনই জনগণের সামনে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে।” তার মতে, বিএনপি সংস্কার কমিশনকে ব্যবহার করে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর চেষ্টায় ছিল, কিন্তু জনগণ তা রুখে দিয়েছে।
তিনি আরও বলেন, “এখন জাতীয় পার্টি বিএনপির ওপর ভর করেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিষয়ে আমরা কোনো ছাড় দেব না, কারণ তারা আমাদের পিঠে আঘাত করেছে।”
বিএনপিকে সতর্ক করে নাসীরুদ্দীন বলেন, “আপনারা একটি বড় দল, অনড় হয়ে ‘না’ ভোট বেছে নিয়ে নিজেদের কবর রচনা করবেন না।”
সরকারকেও তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনসম্মুখে দ্রুত আদেশ জারি করতে হবে, না হলে দেশ বিপর্যয়ের দিকে যাবে।”
পাটওয়ারীর ভাষ্য, “যদি গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, তার দায় সম্পূর্ণ সরকারের ওপরই পড়বে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




