“দলের সাথে আছি, থাকবো, কখনো বেইমানি করিনি”- সাজ্জাদ হোসেন লাভলু


প্রকাশিত: ০৫:৪৩ ১০ নভেম্বর ২০২৫
মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকি বলেছেন, “দলের সাথে আছি, থাকবো, কখনো বেইমানি করিনি, করবো না। জনগণ আমাকে ভালোবাসে, আমিও তাদের পাশে আছি এবং থাকবো।”
রবিবার বিকেলে (৯ নভেম্বর) শিবচর উপজেলা একাত্তর চত্ত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
লাভলু সিদ্দিকি বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হবো। দলের দুঃসময়ে নির্যাতন-জুলুম সহ্য করেছি, কিন্তু কখনো দল থেকে দূরে যাইনি।”
তিনি আরও বলেন, “আমি দলের নেতৃত্বে বিশ্বাস করি, জনগণের প্রতি আস্থা রাখি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এর আগে বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একাত্তর চত্ত্বরে জড়ো হন। ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার-ফেস্টুন হাতে সাজ্জাদ হোসেন লাভলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকিকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান



