আইএমইআই ট্র্যাকের মাধ্যমে ধরা পড়ল শুটার ফয়সাল, অবস্থান ভারতের মহারাষ্ট্রে নিশ্চিত


প্রকাশিত: ১০:০৮ ১৮ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদের অবস্থান শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রযুক্তির ফাঁকফোকরও কাজে লাগাতে চাইলেও শেষ পর্যন্ত ভারতের মহারাষ্ট্রে তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফয়সাল তার বাংলাদেশি সিম পরিবর্তন করে ভারতীয় ‘রিলায়েন্স জিও’ সিম ব্যবহার করছেন। তিনি বিভিন্ন সময় ভিপিএন ব্যবহার করে অবস্থানকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে দেখানোর চেষ্টা করলেও, ফোন সেট পরিবর্তন না করায় আইএমইআই নম্বর ট্র্যাক করে প্রকৃত অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে তার সঙ্গে মোটরসাইকেল চালক ও ঘনিষ্ঠ সহযোগী আলমগীর শেখও রয়েছে।
তদন্তে দেখা গেছে, হামলার পরপরই ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যায়। হামলার নেপথ্যে কোনো বড় ধরনের অর্থায়ন ছিল কি না তা যাচাই করতে ফয়সালের সব ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। এছাড়া সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউকে চিঠি দিয়েছে।
র্যাব জানিয়েছে, হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি নরসিংদীর একটি লেক থেকে উদ্ধার করা হয়েছে। হামলার পর অস্ত্রগুলো প্রথমে ঢাকার আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসায় রাখা হয়েছিল, পরে আলামত নষ্টের উদ্দেশ্যে লেকের পানিতে ফেলা হয়েছিল। পাশাপাশি, সিটিটিসি ভুয়া নম্বর প্লেট লাগানো মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের বাবা-মা, স্ত্রী ও শ্যালকসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ডিবি পুলিশ জানিয়েছে, বর্তমানে গ্রেপ্তারকৃত চারজন রিমান্ডে রয়েছেন এবং অন্যদেরও আইনি প্রক্রিয়ায় আনা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ




