নির্বাচন থেকে বিরত থাকুন, অন্যথায় ওসমান হাদির মতো পরিণতি হবে— বিএনপি প্রার্থীকে হুমকি!


প্রকাশিত: ০৪:২৪ ৪ জানুয়ারী ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে পাঠানো একটি উড়ো চিঠির মাধ্যমে তাকে এ হুমকি দেওয়া হয়, যার সঙ্গে একটি সাদা কাপড়ের টুকরো—কথিত কাফনের কাপড়—সংযুক্ত ছিল।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে উখিয়া-টেকনাফের সাবেক এই সংসদ সদস্য চিঠিটি হাতে পান। খামে থাকা চিঠিতে তারিখ উল্লেখ রয়েছে ২৩-১২-২৫। চিঠির প্রেরক হিসেবে কথিত ‘ব্যাটালিয়ন-৭১’-এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর পরিচয় দিয়ে মুমিনুল আলমের নাম লেখা হয়েছে।
চিঠিতে বলা হয়, “জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।”
ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে অবগত হয়ে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। তিনি ঘটনার খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন,“দলের প্রধান তারেক রহমান খোঁজ নিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বাকিটা আল্লাহর ওপর ভরসা।”
উড়ো চিঠির ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে রবিবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনি এলাকায় এক মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব.)। সভাকালে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি তুলে ধরলে নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান,“সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




