‘শিরক, মুনাফেকি আর ধোঁকাবাজির কারণেই দেশে ভূমিকম্প’—নরসিংদীর জনসভায় তারেক রহমান


প্রকাশিত: ০৪:০৫ ২৩ জানুয়ারী ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শক্তির হাতেই জনগণ প্রকৃত নিরাপত্তা পেতে পারে। ধর্মীয় বিভাজন, মুনাফেকি ও ধোঁকাবাজির রাজনীতি দেশের জন্য মারাত্মক হুমকি—এমন মন্তব্য করে তিনি দেশবাসীকে এসব অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে নরসিংদীতে অনুষ্ঠিত এক বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী জনসভায় সাম্প্রতিক ভূমিকম্পের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দেশে যে কয়েক দফা ভূমিকম্প হয়েছে, তা মানুষকে সতর্ক করার একটি বার্তা হতে পারে। তিনি বলেন, ‘এদের এই মিথ্যাচার, এই মুনাফেকি আর এই শিরকির জন্যই আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন—এগুলা বন্ধ কর। আমরা যদি এটা বলি, তাহলে তারা কোথায় যাবে? কাজেই আসুন, এই শিরকিদের হাত থেকে, এই মুনাফেকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।’ তার বক্তব্যে ধর্মের নামে প্রতারণা ও বিভ্রান্তি ছড়ানোর রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন দেখা যায়।
তিনি আরও বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে সৎ, সাহসী ও দেশপ্রেমিক রাজনীতির কোনো বিকল্প নেই। ইঙ্গিতপূর্ণ বক্তব্যে তারেক রহমান বলেন, কেউ বিদেশে থাকেন, কেউ প্রয়োজনে অন্য দেশে চলে যান—কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবসময় স্পষ্ট করে বলেছেন, এই দেশের মাটিই তার একমাত্র ঠিকানা। এর মধ্য দিয়ে তিনি জাতীয় স্বার্থে আপসহীন থাকার বার্তা দেন।
তারেক রহমান ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ স্মরণ করে বলেন, ওইদিন ছাত্র-জনতা, নারী, শ্রমিক ও পেশাজীবীরা একসঙ্গে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা রক্ষা করেছে। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার পাশাপাশি মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারে তারা জীবন বাজি রেখে আন্দোলনে নেমেছিল বলেও তিনি উল্লেখ করেন।
গত ১৫ বছরে তথাকথিত নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে—এমন অভিযোগ তুলে তিনি বলেন, ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতে না পারলে সমাজ এগোতে পারে না। মন্দের বিরুদ্ধে প্রতিবাদ জরুরি। তিনি গুম, খুন, মিথ্যা মামলা ও অর্থ পাচারের অভিযোগ তুলে বলেন, এসবের নেতিবাচক প্রভাব পড়েছে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে; একই সঙ্গে বেড়েছে বেকারত্ব এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট।
বক্তব্যের শেষভাগে বিএনপির চেয়ারম্যান ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তারেক রহমান বলেন, ধানের শীষ বিজয়ী হলে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।
জনসভায় তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তার আগমন উপলক্ষে বিকেল থেকেই নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা জনসভাস্থলে জড়ো হন, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের প্রার্থী মনজুর এলাহীর সঞ্চালনায় আয়োজিত এ জনসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি




