নড়াইলে ভোটের মাঠে সরব জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চু, দাঁড়ি পাল্লার পক্ষে গণসংযোগ


প্রকাশিত: ০৪:৫৬ ২ ফেব্রুয়ারী ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু দাঁড়ি পাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক ভোটের জনসংযোগ চালিয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নড়াইল সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোচর রেজিস্ট্রি অফিস এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই গণসংযোগে অংশ নেন।
জনসংযোগকালে নড়াইল জেলা জামায়াতের আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নড়াইল জেলা যুব ইউনিটের সভাপতি বাপ্পা বেগ, নড়াইল সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা হারুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন আহমেদসহ জেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আতাউর রহমান বাচ্চু বলেন, গত দেড় বছর ধরে তিনি নড়াইল-২ আসনে নিয়মিত কাজ করে যাচ্ছেন। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছেন এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। জয় নিয়ে সরাসরি কিছু না বললেও তিনি বলেন, অন্যান্য প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধানই ফলাফল সম্পর্কে সব কিছু স্পষ্ট করে দেবে।
তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে নড়াইলের সার্বিক উন্নয়নে আমার যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।” একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ যদি ভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে প্রশাসনের সহযোগিতায় জনগণই তার প্রতিরোধ করবে।
শেষে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি সবাইকে নিয়ে বিজয়ের মিছিলে অংশ নেওয়া যাবে—এই প্রত্যাশাই তিনি নড়াইলবাসীর কাছে তুলে ধরেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান



