বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: দুলু


প্রকাশিত: ০৭:৪২ ২ ফেব্রুয়ারী ২০২৬
নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোনো ষড়যন্ত্র বা সূক্ষ্ম কারচুপি করে এবার বিএনপির বিজয় ঠেকানো যাবে না। দেশের মানুষ এখন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পুরোপুরি প্রস্তুত।
সোমবার নাটোরের নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় দুলু বলেন, দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৮ বছরে দেশে হত্যা, গুম ও লুটপাটের রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছে এবং সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসার পর জনগণের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তারেক রহমানের নেতৃত্বেই আসন্ন নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং ৩১ দফার ভিত্তিতে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সাবেক এই মন্ত্রী তার বক্তব্যে নাটোর ও নলডাঙ্গায় অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, অবকাঠামো উন্নয়নে তিনি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছেন। এবার ভোটাররা যদি তাকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করেন, তবে অসমাপ্ত উন্নয়নকাজগুলো সম্পন্ন করে উন্নয়নের ধারা আরও গতিশীল করা হবে।
পথসভায় জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি এবং ওলামা দলের শফিকুল ইসলাম শফিসহ স্থানীয় শ্রমিক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না




