গণভোট বাস্তবায়িত হলে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ: মঞ্জু


প্রকাশিত: ১১:৩৭ ১০ ফেব্রুয়ারী ২০২৬
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান এবং ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আসন্ন গণভোটে যদি ‘হ্যাঁ’ রায় আসে এবং জুলাই সনদ কার্যকর হয়, তবে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সুবিধা পাবে আওয়ামী লীগ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেনী শহরের খেজুরিয়ায় অবস্থিত তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘নো ভোট’ বা গণভোট বর্জনের পক্ষে প্রচারণা চালালেও ইতিহাস ভিন্ন কথা বলে। তাঁর মতে, দেশে একটি সুষ্ঠু ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগও পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পাবে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৫ সালের রাজনৈতিক বিপর্যয়ের পর দীর্ঘ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়ায় দলটি আবার রাজনীতিতে ফিরে আসতে সক্ষম হয়েছিল।
সংবাদ সম্মেলনে জুলাই সনদকে সব রাজনৈতিক দলের জন্য একটি কল্যাণকর পথ হিসেবে উল্লেখ করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, এই সনদ বাস্তবায়িত না হলে দেশের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার নেতিবাচক প্রভাব ভবিষ্যতে সব রাজনৈতিক দলের ওপর পড়তে পারে।
ভোটারদের উদ্দেশে মঞ্জু বলেন, কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য না দেখিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলমত নির্বিশেষে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট দেওয়া প্রয়োজন। তাঁর মতে, রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে জুলাই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গণহত্যা ও রাষ্ট্রীয় লুটপাটের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ ও ঐতিহাসিক দায় থেকে মুক্তির জন্য এসব ঘটনার বিচার হওয়া অপরিহার্য। তিনি দাবি করেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির মতো আরেকটি গণহত্যার দায় এখন দলটির ওপর বর্তেছে। এই দায়ের নিষ্পত্তি না হলে জাতীয় ঐক্যের পথে বাধা থেকেই যাবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি দেশের সব রাজনৈতিক শক্তিকে অতীতের নেতিবাচক রাজনীতি পরিহার করে বৃহত্তর জাতীয় ঐক্যের পথে এগিয়ে আসার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু ফেনী জেলার বিভিন্ন স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেন। তিনি ভয়াবহ বন্যা, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, কিশোর গ্যাংয়ের তৎপরতা, তীব্র গ্যাস সংকট ও যানজট নিরসনে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিদ্যমান স্থবিরতা দূর করতে তাঁর জোটের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার কথাও জানান।
সংবাদ সম্মেলনে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সাবেক আমির একেএম সামছুদ্দিনসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা গণভোট ও নির্বাচন সফল করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং এই নির্বাচনকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন বলে জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




