নারী ভোটারদের নেকাব খুলে ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর


প্রকাশিত: ১২:৪৪ ১১ ফেব্রুয়ারী ২০২৬
সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী কেন্দ্রে আসা নারী ভোটারদের মুখের নেকাব খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ দাবি উত্থাপন করেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীন।
আরিফুল হক চৌধুরী বলেন, নারী ভোটাররা বোরকা পরে কেন্দ্রে আসতে পারেন, তবে ভোট প্রদানের সময় ভেতরে নেকাব খুলে পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা রাখা উচিত। তার মতে, পরিচয় গোপন রেখে কেউ যেন জাল ভোট দিতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। মাঠে বিপুল পরিমাণ বোরকা কেনাবেচার খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের অবহিত করেছেন বলেও জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি পুলিশের ভুয়া পোশাক তৈরির চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া সীমান্তবর্তী কয়েকটি কেন্দ্রে যাতায়াত ব্যবস্থা সীমিত থাকায় ব্যালট বাক্স ছিনতাইয়ের আশঙ্কাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এসব কারণে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানান বিএনপির এ প্রার্থী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




