ধর্ষকের শাস্তি নিয়ে নতুন বিতর্ক, জামায়াত-এনসিপিকে প্রশ্ন ছুড়ে দিলেন রাশেদ খান


প্রকাশিত: ০২:৪৬ ২২ মে ২০২৬
ধর্ষণের শাস্তি এবং শরিয়া আইন নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রকাশ্যে কিংবা পাথর নিক্ষেপের মাধ্যমে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষে অবস্থান নেয় না। একই সঙ্গে শরিয়া আইনের রাজনীতি করেও তারা শরিয়া আইন থেকে দূরে থাকতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে মিরপুরের আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রসঙ্গ টেনে রাশেদ খান লেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আসামি গ্রেফতার করা এবং সে কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তার দাবি, এখন বিচারিক প্রক্রিয়ার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের। তিনি উল্লেখ করেন, সরকারও দ্রুত তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছে।
পোস্টে তিনি আরও প্রশ্ন তোলেন, শরিয়া আইনের আওতায় ধর্ষকের শাস্তি নিয়ে যদি আলোচনা হয়, তাহলে জামায়াতে ইসলামী ও এনসিপি এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করুক। তার ভাষ্য, যদি তারা প্রকাশ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর চায়, তাহলে আনুষ্ঠানিকভাবে তা জানানো উচিত।
ফেসবুক পোস্টের শেষাংশে রাশেদ খান আরও মন্তব্য করেন, যারা শরিয়া আইনের রাজনীতি করে কিন্তু শরিয়া আইন বাস্তবায়নের প্রশ্নে দূরে অবস্থান নেয়, তারা নিজেদের ইসলামিক দল দাবি করতে পারে না। তার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




