বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন আহ্বান করেন: মির্জা ফখরুল


প্রকাশিত: ০৫:১৬ ৭ আগস্ট ২০২৪
বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে বিএনপির এ নেতা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাসের মধ্যে নির্বাচন করার কথাও উল্লেখ করেছেন।
বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির কাছে আবেদন জানাব, কোনো বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। কোনো বিলম্ব না করে। এই সরকার যারা হবেন, তারা তিন মাসের মধ্যে নির্বাচন করবেন; সেই ব্যবস্থা তারা করবেন এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেব।
দেশের বিভিন্ন জায়গায় যেসব হামলা বা ভাঙচুর হচ্ছে, তারা বিএনপির লোক নয় দাবি করে মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে। এ বিজয় আপনাদের সকলের। এ বিজয় ছাত্রদের, এ বিজয় আপনাদের। যে বিজয় অর্জিত হয়েছে, এটাকে রক্ষা করতে সবাই সচেতন থাকবেন। চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত করতে পারে। তারা বিজয়কে বিলিয়ে দিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে। সেই সুযোগ যেন আমরা তাদের না দিই। যারা এসব করছে তারা দেশের শক্র। এরা কোনো আন্দোলনকারী হতে পারে না।
তিনি বলেন, যারা আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে বন্দরে ভাঙচুর করছে, লুটপাট করছে তারা কেউ আমাদের দলের লোক নয়। তারা ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতকারী। এটা তাদেরই লোক যারা এদেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বার বার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এ বিজয় যেন ছিনিয়ে নিতে না পারে।
নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি সহমত পোষণ করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের দলের নেতাকর্মীদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। ছাত্র আন্দোলনে আমরা সহযোগিতা করেছি। আমরা একাত্মতা প্রকাশ করেছিলাম। যার কারণে আমাদের ১১ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ছাত্রদের সঙ্গে একমত। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই।
তিনি বলেন, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা ন্যায়বিচার, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা এ ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা তাদের বক্তব্য সমর্থন করছি।
বিএনপির মহাসচিব বলেন, আমাদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সামনের দিনগুলোতে নিজেদের সুসংহত রেখে সাহসিকতার সঙ্গে কোনো হিংসা নয়, প্রতিশোধ নয়। ছাত্র আন্দোলন, জনতার এ আন্দোলনের যেন ব্যত্যয় না ঘটে পরবর্তীতে তার দিকে দৃষ্টি রাখবেন সবাই।
এ সময় সদ্য পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, পালিয়ে গেছে স্বৈরাচার। পদত্যাগ করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক




