ছাত্রদল নেতা সাময়িক বহিষ্কার, লক্ষ্মীপুরে হামলা-চাঁদাবাজির অভিযোগে

কাউছার মানিক ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:৫৫ ৮ আগস্ট ২০২৪
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কাউছার মানিক নামের ওই ব্যক্তি চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন।
গতকাল বুধবার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউছারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মামুনের নির্দেশনায় কাউছারকে বহিষ্কার করা হয়।
তবে জেলা ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, মানিকের বিরুদ্ধে সদর উপজেলার চন্দ্রগঞ্জের এক স্কুলশিক্ষকসহ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের অভিযোগ আছে। এসব কারণে তাঁকে দল থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ছাত্রদল থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। কিন্তু দলীয় নির্দেশনা ভঙ্গ করায় কাউছারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। চলমান পরিস্থিতিতে সবাইকে দলের নির্দেশনা মানার অনুরোধ করেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ




