৬০ রানে ৬ উইকেট, লাঞ্চ বিরতিতে বাংলাদেশ


প্রকাশিত: ১২:৫২ ২১ অক্টোবর ২০২৪
মিরপুর টেস্টের প্রথম সেশনেই ভয়াবহ বিপর্যয়ে বাংলাদেশ। ৬০ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে নাজমুল হোসেন শান্ত’র দল। বিরতিতে যাওয়ার আগে ২৪ বলে ১৩ রান করে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হন তিনি। আম্পায়ারের সরাসরি আউটের ঘোষণার পর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ডানহাতি এই ব্যাটার।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২১ অক্টোবর) টসে জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। টাইগার শিবিরে প্রথম আঘাতটি আনেন প্রোটিয়া পেসার মুল্ডার।
ইনিংসের দ্বিতীয় ওভারে শূন্য রানেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। প্রোটিয়া পেসার ওয়ান মুল্ডারের বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন বাঁহাতি এই ওপেনার। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এক ওভার বিরতি দিয়ে সাজঘরে ফেরেন মুমিনুল হকও। ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই বাঁহাতি ব্যাটার। মুল্ডারের বলে উইকেটরক্ষক কাইল ভেনেইনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল।
ইনিংসের ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার তার ব্যাট থেকে আসে ৭ বলে ৭ রান। মুল্ডারের বলে শর্ট মিড অফে কেশব মহারাজের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অধিনায়ক। স্বাগতিকদের প্রথম তিন ব্যাটারকে সাজঘরে ফেরান প্রোটিয়া পেসার মুল্ডার।
উইকেটে এসে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করছিলেন মুশফিকুর রহিম। কিন্তু কাগিসো রাবাদার বল যেন বুঝে উঠতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটার। শেষমেশ উইকেট দিয়ে আসলেন তিনি। ২০ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন মুশফিক।
৪০ রান তুলতেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। চরম ব্যাটিং বিপর্যযে পড়া বাংলাদেশকে স্বস্তি এনে দিতে পারলেন না লিটন দাস। স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতেই আউট হন এই উইকেটরক্ষক ব্যাটার। কাগিসো রাবাদার বলে স্লিপে ত্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আতে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ১ রান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



