দলের ১১ জনকেই অধিনায়ক করার পরামর্শ আশরাফুলের


প্রকাশিত: ০২:২০ ২৮ অক্টোবর ২০২৪
মাঠের ক্রিকেটে ব্যর্থতায় সবার আগে সমালোচনার তীর ধেয়ে আসে অধিনায়কের দিকে। অনেকে অধিনায়ক বদলের কথাও বলেন। বাংলাদেশের ক্রিকেটে অধিনায়ক বদলের ঘটনাও স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালে ৭ অধিনায়কের নেতৃত্বে খেলে রেকর্ড গড়েছে বাংলাদেশ।
সম্প্রতি ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অধিনায়ক বদল ইস্যুতে আশরাফুল বলেন, ‘১১ জনকেই ক্যাপ্টেন দিতে পারেন। একেকদিন একেকজনকে ক্যাপ্টেন দিলে ঐ চাপ হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে প্রতি ম্যাচে একজন করে ক্যাপ্টেন থাকলে ভালো। তাহলে যারা ক্যাপ্টেন না তারাও ঐ চাপ বুঝতে পারবে।’
তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তবে শান্তর এমন সিদ্ধান্তের পর নিজের ভাবনার কথা জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, ক্রিকেটারদের চাপমুক্ত রাখতে প্রতি ম্যাচে একেকজনকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া উচিত বাংলাদেশের। তাতে প্রত্যেক ক্রিকেটারের নেতৃত্বগুণ তৈরি হওয়ার পাশাপাশি এককভাবে চাপ সামলাতে হবে না।
বাংলাদেশের হয়ে নেতৃত্ব সামলানোর অভিজ্ঞতা আছে আশরাফুলেরও। নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমি যখন ক্যাপ্টেন ছিলাম আমার কাছে এটা মনে হয়েছিল। প্রতি গেমে একজন ক্যাপ্টেন হলে ভালো। একজন ক্যাপ্টেন সবসময় না থেকে… আজকে আমি, কালকে তুমি, এভাবে করলে ঐ ছেলে বুঝতে পারবে ক্যাপ্টেনের ওপর কতটা চাপ যায়।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




