ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তন: বিশ্বরেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি


প্রকাশিত: ১১:৩৯ ১০ আগস্ট ২০২৫
চার মাসের দীর্ঘ বিরতির পর ওয়ানডে ক্রিকেটে ফিরেই বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার (৮ আগস্ট) অসাধারণ বোলিংয়ে তিনি দলকে এনে দেন জয়। ৮ ওভারে ৫১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট, ফলে পাকিস্তান ৫ উইকেটের জয় পায়।
এ ম্যাচের মাধ্যমে শাহিন ভারতের পেসার মোহাম্মদ শামিকে পেছনে ফেলে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কমপক্ষে ১০০ উইকেট পাওয়া বোলারদের তালিকায় সেরা বোলিং স্ট্রাইকরেটের মালিক হন। বর্তমানে শাহিনের স্ট্রাইকরেট ২৫.৪৫, যেখানে শামির স্ট্রাইকরেট ২৫.৮৫।
এখন পর্যন্ত ৬৫ ওয়ানডেতে শাহিনের ঝুলিতে আছে ১৩১ উইকেট। এর আগে এই ফরম্যাটে ৬৫ ম্যাচে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল ১২৯, যা করেছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং আফগানিস্তানের রশিদ খান। শাহিন এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়লেন।
তালিকায় সেরা ৫ বোলার:
১. শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) – ৬৫ ম্যাচে ১৩১ উইকেট, স্ট্রাইকরেট ২৫.৪৫
২. মোহাম্মদ শামি (ভারত) – ১০৮ ম্যাচে ২০৮ উইকেট, স্ট্রাইকরেট ২৫.৮৫
৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) – ১২৭ ম্যাচে ২৪৪ উইকেট, স্ট্রাইকরেট ২৬.৬৮
৪. অজন্তা মেডিস (শ্রীলঙ্কা) – ৮৭ ম্যাচে ১৫২ উইকেট, স্ট্রাইকরেট ২৭.৩২
৫. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) – ৬৬ ম্যাচে ১০৮ উইকেট, স্ট্রাইকরেট ২৮.৩৭
পাকিস্তানের এই তরুণ পেসার শুধু রেকর্ডই গড়েননি, বরং প্রমাণ করেছেন যে, দীর্ঘ বিরতির পরও তার ধার কমেনি এক বিন্দুও।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



