জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ


প্রকাশিত: ১২:৫৪ ১২ অক্টোবর ২০২৬
দেশের জ্বালানিনিরাপত্তা জোরদার করতে সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে এলএনজি আমদানির জন্য নতুন ভাসমান টার্মিনাল নির্মাণ, গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সৌদি ও কাতারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম আসরের ফাঁকে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার (১২ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনার বিস্তারিত জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানিসংক্রান্ত লক্ষ্য অর্জনের বিষয়টি গুরুত্ব পায়। জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নির্ধারণ, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং একটি সমঝোতা কাঠামো প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সক্ষমতা বাড়াতে ভাসমান টার্মিনাল স্থাপন এবং দেশের স্থলভাগ ও সমুদ্র এলাকায় নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে বাংলাদেশের আগ্রহ তুলে ধরা হয়। জ্বালানি খাতের উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের আশ্বাস দেয় সৌদি পক্ষ।
এদিকে কাতারের জ্বালানিমন্ত্রী ও কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবির সঙ্গে পৃথক বৈঠক করেন প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা, বিদ্যমান এলএনজি আমদানিব্যবস্থা এবং ভবিষ্যতে সরবরাহ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
কাতারএনার্জির আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা থেকে এলএনজি সংগ্রহের সুযোগের পাশাপাশি আমদানির উৎস ও পরিবহনপথ বহুমুখী করার বিষয়টিও গুরুত্ব পায়। এসব সম্ভাবনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অন্যদিকে সৌদি আরবভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা তামের সেজ সেহানের সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন অনিন্দ্য ইসলাম অমিত।
বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তবে সম্ভাব্য প্রকল্পের ধরন, বিনিয়োগের পরিমাণ কিংবা বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া হয়নি।
এ ছাড়া সৌদি সহকারী মন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করেন বাংলাদেশের প্রতিমন্ত্রী। হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফেরত পাঠানো এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা চান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




