প্রথমবারের মতো ভারতে খেলতে আসছেন রোনালদো


প্রকাশিত: ০৮:৫৬ ১৬ আগস্ট ২০২৫
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর সূচি প্রকাশিত হয়েছে। এবারের আসরে গ্রুপ ‘ডি’তে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর। একই গ্রুপে রয়েছে ভারতের এফসি গোয়া, ইরাকের আল জাওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলাল। ফলে প্রথমবারের মতো রোনালদোকে ভারতের মাটিতে খেলার সম্ভাবনা দেখা দিয়েছে।
গ্রুপপর্ব হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এফসি গোয়া সৌদি আরবে গিয়ে আল নাসরের বিপক্ষে খেলবে এবং একইসঙ্গে আল নাসরকেও ভারতে এসে ম্যাচ খেলতে হবে। তবে রোনালদোর উপস্থিতি এখনো নিশ্চিত নয়। তার ক্লাবের সঙ্গে চুক্তিতে উল্লেখ রয়েছে, তিনি চাইলে অ্যাওয়ে ম্যাচে খেলতে বাধ্য নন। তাই ভারতের মাঠে তার খেলা নির্ভর করছে ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর।
তবুও ফুটবলপ্রেমীরা আশাবাদী, কারণ আল নাসরের দলে রোনালদো না এলেও সাদিও মানে, জোয়াও ফেলিক্স ও ইনিগো মার্টিনেজের মতো বিশ্বমানের তারকা ফুটবলারদের খেলা ভারতের মাঠে উপভোগ করা যাবে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এ মোট ৩২ দল অংশ নিচ্ছে, যাদের আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর। রাউন্ড অব সিক্সটিন শুরু হবে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি, কোয়ার্টার ফাইনাল ৩ মার্চ, সেমিফাইনাল ৭ এপ্রিল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ মে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



