টস থেকে ম্যাচশেষ ,পাকিস্তান-ভারত ম্যাচে হাত না মেলানোর বিতর্ক।


প্রকাশিত: ০৬:৫৬ ১৫ সেপ্টেম্বর ২০২৫
দুবাইয়ে এশিয়া কাপের ভারতের সঙ্গে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন বিতর্কের মুখে পড়েছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে ভারতের খেলোয়াড়দের হাত না মেলানো বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
পিসিবি চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি মহসিন নাকভি বলেছেন, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ম্যাচের আগে দুই দলের অধিনায়ককে টসের সময় হাত মেলাতে বারণ করেছিলেন। নাকভি এ নিয়ে আইসিসিকে অভিযোগ জানিয়েছে এবং দাবি করেছেন, “এশিয়া কাপ থেকে অবিলম্বে পাইক্রফটকে সরানো হোক।”
নাকভি আরও বলেন, ম্যাচ রেফারির এই আচরণ আইসিসির আচরণবিধি এবং এমসিসির ‘স্পিরিট অফ ক্রিকেট’ আইন লঙ্ঘন করেছে।
এদিকে, ম্যাচে পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ১৫.৫ ওভারে জয় নিশ্চিত করেছে। টসের সময় নয়, ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে ব্যর্থ হয়। অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি ড্রেসিংরুমে ঢুকে যান। পাকিস্তান খেলোয়াড়েরা তখন হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন।
পাকিস্তান অধিনায়ক সালমান আগা ম্যাচ–পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেননি। কোচ মাইক হেসন সাংবাদিকদের জানিয়েছেন, ভারতের এই আচরণ ‘হতাশাজনক’। পাকিস্তানি সংবাদমাধ্যমও জানিয়েছে, ভারতের খেলোয়াড়রা ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি সমর্থকদের সঙ্গে দেখা করতেও বের হননি।
এই ঘটনার পর থেকে মহসিন নাকভি দুইবার বিবৃতি দিয়েছেন। প্রথমে হারের পর ভারতের খেলোয়াড়দের ‘খেলায় রাজনীতি টেনে আনা’ ও ‘খেলোয়াড়সুলভ মনোভাবের অভাব’ নিয়ে দোষারোপ করেন। অন্যদিকে সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে বলেন, “জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মনোভাবের চেয়েও গুরুত্বপূর্ণ।”
এশিয়া কাপে মোট দুজন ম্যাচ রেফারি আছেন—অ্যান্ডি পাইক্রফট এবং রিচি রিচার্ডসন। পাইক্রফটের আরও দুটি ম্যাচ রয়েছে—দুবাইয়ে আজ হংকং-শ্রীলঙ্কা এবং বুধবার পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ।
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ লেনদেন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, টর্চ জ্বালিয়ে রাতভর হামলা, আহত ৩০
- দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা আরও বাড়ল
- হোয়াইট হাউসে হামলাকারী ‘অসুস্থ মানসিকতার’ লোক: ট্রাম্প
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবহরে হিজবুল্লাহর হামলা
- সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ ৩ শতাধিক পেট্রোল পাম্প
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
