সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


প্রকাশিত: ০৫:৪২ ১০ জানুয়ারী ২০২৬
সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে। সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় দর্শকদের ভিড় জমতে থাকে, যা ফাইনাল ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মরহুম আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়াপ্রেমী মানুষই ছিলেন না, বরং তিনি যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খল ও মানবিক জীবন গঠনে উদ্বুদ্ধ করেছেন। এই স্মৃতি টুর্নামেন্ট নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করবে এবং তাদের মাদক ও অপরাধের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। পুরো টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম মাস্টার। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
ফাইনাল ম্যাচটি দেখতে মাঠ ও মাঠের আশপাশে হাজার হাজার দর্শক জড়ো হন। নারী-পুরুষ, তরুণ-যুবকসহ নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও স্লোগানে ম্যাচটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং সাভারবাসীর জন্য দিনটি স্মরণীয় ক্রীড়া উৎসবে পরিণত হয়।
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ




