• মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ!

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোর নিউজ
স্টাফ করেসপন্ডেন্ট, মোর নিউজ

প্রকাশিত: ০১:৩৯ ১১ জানুয়ারী ২০২৫

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে এই সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন। কর্তৃপক্ষ জানায়, কুয়াশার ঘনত্ব কমে আসলে ১৫টি ফেরি দিয়ে পুনরায় যাত্রী ও যানবাহন পারাপার শুরু হবে।

 

বিজ্ঞাপন

https://moreshopbd.com/