পঞ্চগড়ে টানা দুইদিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:৫২ ১৫ জানুয়ারী ২০২৫
পঞ্চগড়ে দুইদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা আবারও এককের ঘরে নেমেছে, যা বয়ে এনেছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল গোটা এলাকা। তবে দুপুর ১২টার দিকে সূর্যের মুখ দেখা যায়, যার ফলে কেটে যায় কুয়াশার ঘনতা।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মাঘ মাসের প্রথম দিনে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সম্মিলন হয়। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। মঙ্গলবার তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
শহরের মিঠাপুকুর এলাকার পাথর শ্রমিক ছায়ফুল আলম বলেন, "আমাদের নদীতে নেমে পাথর তুলতে হয়। সকাল বেলা ঠান্ডার কারণে কাজ করা যাচ্ছে না, এতে আমাদের আয় কমে গেছে।"
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তেঁতুলিয়া ও আশপাশের অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে উঠানামা করছে। মঙ্গলবার থেকে এই শৈত্যপ্রবাহ শুরু হয়।
সর্বোচ্চ পঠিত - আবহাওয়া
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ লেনদেন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, টর্চ জ্বালিয়ে রাতভর হামলা, আহত ৩০
- দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা আরও বাড়ল
- হোয়াইট হাউসে হামলাকারী ‘অসুস্থ মানসিকতার’ লোক: ট্রাম্প
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবহরে হিজবুল্লাহর হামলা
- সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ ৩ শতাধিক পেট্রোল পাম্প

