ছাত্রলীগ নিষিদ্ধে ইবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


প্রকাশিত: ০১:১৭ ২৪ অক্টোবর ২০২৪
সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল নিয়ে প্রধান ফটক দিয়ে ক্যাম্পাস সংলগ্ন বাজার ঘুরে প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশ করেন।
মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হল', 'ধরো দড়ি মারো টান, চুপ্পু হবে খান খান', সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না', এমন স্লোগান দেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা দেখেছি ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ছাত্রলীগ বিভিন্নভাবে, বিভিন্ন পরিস্থিতিতে ছাত্র-জনতার উপর কেমন নির্যাতন চালিয়েছে, মা-বোনদের ধর্ষণ করেছে, ছাত্রদেরকে হল থেকে বের করে দিয়েছে, প্রশাসনকে বিভিন্নভাবে হয়রানি করেছে, সর্বশেষ চব্বিশের আন্দোলনে ছাত্রদেরকে হত্যা করেছে। তার বিচার এই বাংলার জমিন থেকে ছাত্রলীগ নিষিদ্ধের মাধ্যমে হয়েছে। ইতিহাস সাক্ষী যেই খাদ স্বৈরাচাররা তৈরি করেছে সেই খাদেই স্বৈরাচাররা পতিত হয়েছে। এসময় ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি বৈঠার তান্ডব, ২০১৩ সালের ৫মে হেফাজতের উপর নির্যাতন, আবরার ফাহাদের হত্যার সাথে ছাত্রলীগের জড়িতের বিষয়গুলো তুলে ধরেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট ছাত্রলীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'ছাত্রলীগকে আইনের মাধ্যমে আজ নিষিদ্ধ করা হয়েছে। যা আমাদের ৫দফা দাবির একটি পূরণ হয়েছে। এছাড়া মুজিববাদী সংবিধান অর্থ্যাৎ '৭২ এর সংবিধান বাতিল করে দিয়ে, নতুনকরে সংবিধান লিখতে হবে। ফ্যাসিবাদী সংবিধানের রাষ্ট্রপতি চুপ্পুকে এই সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে।অভ্যুত্থানের স্পিরিট ও জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মানে এই সপ্তাহের মধ্যে নতুন করে proclamation of Republic জারি করতে হবে। সেটির ভিত্তিতে এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। বিগত তিনটি (২০১৪, ২০১৮, ২০২৪) নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এসকল দাবি অনতিবিলম্বে কার্যকর করতে হবে। এর বিপরীতে কেউ যদি আমাদের দাবি নস্যাৎ করার চেষ্টা করে আমরা রাজপথে থেকে তাদের প্রতিহত করবো।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা নিজেদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলন চলাকালে ছাত্র-জনতা ’হত্যা’ ও অসংখ্য মানুষের ‘জীবন বিপন্ন‘ করা এবং বিভিন্ন সময় ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী ‘সন্ত্রাসী সত্তা‘ হিসেবে তালিকাভুক্ত করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে