রান্না করে হাজারো বন্যার্তকে খাওয়াচ্ছেন ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা


প্রকাশিত: ০২:৫২ ২৬ আগস্ট ২০২৪
বন্যায় প্লাবিত এলাকাগুলো থেকে পানি খানিকটা নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি। আক্রান্ত এলাকায় এখনো আটকে আছেন অসংখ্য মানুষ। অনেকের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্র ও উঁচু এলাকার খোলা আকাশের নিচে। দেশের এমন বিপর্যয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা, অভিনেতা-অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সারসহ সংগীত শিল্পীরাও। এই তালিকায় আছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের ব্যাচেলর ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশও।
মানুষের সুখ-দুঃখে সবসময়ই পাশে থাকার চেষ্টা করেন পলাশ। তার রয়েছে ‘ডাকবাক্স’ নামে একটি ফাউন্ডেশন। যখনই প্রয়োজন পড়ে সারাদেশের ভলান্টিয়ারের মাধ্যমে তিনি সহযোগিতা করেন। অনেকটা নীরবে-নিভৃতে কাজ করছে এই ফাউন্ডেশনটি। বন্যাদুর্গত এলাকায় পলাশের ডাকবক্সের ২৭ জন ভলান্টিয়ার কাজ করছেন।
রোববার (২৫ আগস্ট) একটি সংবাদমাধ্যমে পলাশ বলেন, ত্রাণ হিসেবে সবাই শুকনো খাবার দিচ্ছে। আমি একটু ভিন্নভাবে চিন্তা করে পাশে রয়েছি। একটি স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রান্না করে সেই খাবার আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছি বন্যার্তদের জন্য। হাজারের কাছাকাছি মানুষকে নিজেরা রান্না করে খাইয়েছি। আগামী তিন দিন এভাবে চলবে। এর আগে আমার ভলান্টিয়াররা ফেনীতে ছিল, রোববার থেকে নোয়াখালীতে তারা কাজ করছে।
বন্যা পরবর্তী কাজ প্রসঙ্গে তিনি বলেন, বন্যা পরবর্তীতে পুনর্বাসনে সচেতন হওয়া জরুরি। বন্যার পানি নেমে যাওয়ার পর রোগবালাই বেশি ছড়ায়। স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নারী এবং শিশুরা। সে বিষয়েও আমি ভাবছি। বন্যা পরবর্তীতেও আমি এবং আমার টিম সক্রিয় থাকব।
এ অভিনেতা আরও জানান, খুব বেশি মানুষ তার এই ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ এর কথা জানেন না। তাই যেসব কার্যক্রম চলে ৮০ শতাংশের অর্থায়ন তিনি নিজেই করেন। তবে পরিচিত কেউ যদি স্বেচ্ছায় ডোনেশন দেন তাহলে সেটা গ্রহণ করা হয় বলেও জানান পলাশ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




