শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনতে আন্দোলন


প্রকাশিত: ০১:৪৪ ২৭ আগস্ট ২০২৪
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষককে আবার স্কুলে ফিরিয়ে আনতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১টায় শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে এই আন্দোলন করে।
দশম শ্রেণির শিক্ষার্থী তানভীর বলেন, গত ২৪ আগস্ট কয়েকজন রাজনৈতিক নেতারা স্যারদের লাঞ্ছিত করে পদত্যাগ করতে বাধ্য করে। এটার সঙ্গে ছাত্ররা জড়িত নয়। স্যারদের লাঞ্ছিত করতে আমরা কখনো চাইনি, আমরা চেয়েছিলাম আমাদের স্কুলে যেন উন্নয়ন হয়। কিন্তু বাইরের কিছু রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরকে ব্যবহার করে স্যারদেরকে লাঞ্ছিত করাতে বাধ্য করেছে। যেটা আমরা কখনোই চাইনি।
নিপা নামে এক শিক্ষার্থী বলেন, আমরা স্যারদের বিরুদ্ধে আন্দোলন করতে চাইনি। রাজনৈতিক কিছু ব্যক্তি আমাদের স্কুলে এসে ক্লাসরুম থেকে জোর করে টেনে হেঁচড়ে বের করে। পরে আমাদেরকে বাধ্য করে স্যারদের বিরুদ্ধে স্লোগান দিতে। স্যারদের গাড়ি যারা পুড়িয়েছে তারা স্কুলের কেউ না তারা মূলত রাজনৈতিক কিছু নেতারা। আমরা আমাদের স্যারদের আবার ফিরে পেতে চাই।
এ সময় প্রায়ই কয়েক শত শিক্ষার্থী স্কুল মাঠে তাদের ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করে। পরে তারা ইংরেজি সহকারী শিক্ষক ইয়াসিন মিয়ার বাড়িতে অবস্থান করে। তারা দাবি করে যতক্ষণ না পর্যন্ত স্যাররা আমাদের স্কুলে যোগদান করবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।
নাম না প্রকাশে একজন শিক্ষক বলেন, আমাদের শিক্ষার্থীদের জোর করে রাজনীতি কিছু নেতারা ব্যবহার করেছে। আমাদের ছাত্রছাত্রীরা কখনোই আমাদের লাঞ্ছিত করতে চায় নাই। কিছু রাজনৈতিক নেতা মূলত তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজ করেছে।
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয় কিছু রাজনৈতিক ব্যক্তি স্কুলে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন তাদের পদত্যাগের দাবিতে। এ সময় শিক্ষকদের দুটি গাড়িতে আগুন জ্বালিয়ে তারা উল্লাস করতে থাকে। পরবর্তী সময়ে পুলিশসহ সেনাবাহিনী একটি দল এসে শিক্ষকদের উদ্ধার করে নিয়ে যায়। এ সময় শিক্ষকদের পদত্যাগ পত্র স্বাক্ষর করার পরেই তাদেরকে রুম থেকে বের করে দেওয়া হয়। এ সময় কিছু রাজনৈতিক নেতারা শিক্ষকদের হত্যার হুমকি দেয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




