সাভারে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ১১:৪১ ২৯ আগস্ট ২০২৪
সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে শাজাহান খান (২৪) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তার মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা কুপিয়ে তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে বিরুলিয়ার কালিয়াকৈর ঈদগাহ মাঠের পাশে এক নির্জন স্থান থেকে অটোরিকশা চালক শাজাহানের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাজাহান খান গাইবান্ধা জেলার সদর থানার কোনারপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি সাভার পৌরসভার উত্তর রাজাশন এলাকার প্রাইমারি স্কুলের পাশের পালোয়ানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবনযাপন করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে ঘটনাস্থলে একটি রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাজাহান নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পাশেই অটোরিকশাটি পড়ে ছিল। তড়িঘড়ি করে নেওয়ার সময় কিংবা ধস্তাধস্তির সময় অটোরিকশার চাকার পাশে ভেঙে যায়। যে কারণে রিকশাটি নিয়ে যেতে পারেনি বলে ধারণা করছে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গভীর ক্ষতের একাধিক চিহ্ন রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান



