মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার


প্রকাশিত: ০৩:৪৩ ১০ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী একটি নতুন প্রচারণামূলক পোস্টারকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। পোস্টারে অভিবাসীদের ‘নিজেদের দেশে ফিরে যান, নতুবা পরিণতির জন্য তৈরি থাকুন’ ধরনের বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘মি. সিং’ নাম ব্যবহার করে ভারতীয় ও দক্ষিণ এশীয়দের নিশানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘ট্রান্সফর্মার্স’-এর শৈলী অনুসরণে তৈরি পোস্টারটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পোস্টারে ‘মি. সিং’কে নিশানা
বিতর্কিত পোস্টারটিতে লেখা হয়েছে, ‘আমাদের রাস্তা থেকে সরে যান। মি. সিং, আপনি কীভাবে গাড়ি চালাতে হয় তা জানেন না।’
পোস্টারটিকে ভারতীয় ও দক্ষিণ এশীয় অভিবাসীদের উদ্দেশ করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিবাসন দমন নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্টারটির সমর্থনে বার্তা দিয়েছে। বিভাগটি জানিয়েছে, শত্রুভাবাপন্ন মনোভাব নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের প্রতিহত করা হবে।
পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য একটি হেল্পলাইন নম্বরও প্রচারণামূলক বিজ্ঞাপনে দেওয়া হয়েছে।
জাতিগত প্রোফাইলিংয়ের অভিযোগ
পোস্টারটি প্রকাশের পর হিন্দু আমেরিকান ফাউন্ডেশন তীব্র প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি ঘটনাটিকে অন্যায্য জাতিগত প্রোফাইলিং হিসেবে উল্লেখ করে এফবিআইয়ের তদন্ত দাবি করেছে।
একই সঙ্গে জনপ্রিয় ‘ট্রান্সফর্মার্স’ ফ্র্যাঞ্চাইজিটির পরিবেশক প্যারামাউন্ট পিকচার্সকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
‘বর্ণবাদী ও নিচু মানসিকতার পরিচয়’
বিতর্কিত পোস্টারটির সমালোচনা করেছেন ফক্স সেভেন নিউজের সংবাদ পাঠক অ্যালেক নোলা। তিনি এটিকে সিং পদবিধারী মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন।
নিজের দাদা ও প্রপিতামহের যুক্তরাষ্ট্রে কর্মজীবনের ইতিহাস তুলে ধরে তিনি সরকারের এমন প্রচারণাকে বর্ণবাদী ও নিচু মানসিকতার পরিচয় বলে অভিহিত করেন।
স্বেচ্ছায় দেশত্যাগে আর্থিক সুবিধা
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই প্রচারণা তাদের ‘CBP Home’ কর্মসূচির অংশ। এই কর্মসূচির আওতায় স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে ইচ্ছুক অবৈধ অভিবাসীদের যাত্রা খরচের পাশাপাশি অতিরিক্ত ২ হাজার ৬০০ ডলার দেওয়ার কথা বলা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এই ধরনের প্রচারণা ও কর্মসূচি সামনে এসেছে।
সূত্র: টাইমস নাউ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’




