রায়পুরায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত


প্রকাশিত: ০৪:২৫ ১৪ সেপ্টেম্বর ২০২৪
নরসিংদীর রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী কাভার্ডভ্যান- পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন চালক নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পিকআপের হেলপার। আজ শুক্রবার (২৮ জুন) বেলা দেড়টার দিকে রায়পুরা উপজেলার মাহমুদাবাদের নামাপাড়া ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগীতায় বেলা আড়াইটার নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৩০) নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মুদ্রম এলাকার করিম মিয়ার ছেলে ফয়সাল (২৩) আহত হয়।
ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আশা মাল বোঝাই কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালাকের মৃত্যু হয়। এ সময় কাভার্ডভ্যানের পিছনে থাকা অতিরিক্ত গতির একটি যাত্রীবাহী লেগুনা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে লেগুনার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে লেগুনায় থাকা কোন যাত্রী বা চালক আহত বা নিহত হয়নি।
ঘটনার পর কাভার্ডভ্যান ও লেগুনার চালক উভয়েই পালিয়ে যায়। গুরুতর আহত পিকআপের হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে ভৈরব হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ভৈরব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের নিচে চাপা পরে থাকা চালককে মরদেহটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।
ভৈরব ফায়ার সার্ভিসের লিডার মো রাশেদ বলেন, বেলা ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত চালকের মরদেহ উদ্ধার করি। লাশ ভৈরব হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট সাকের আহমেদ বলেন, বেলা ১ টা ৩০ মিনিটের দিকে দূর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে আমরা এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তিনটি গাড়ি জব্দ সহ একজন নিহত ও একজন আহত রয়েছে। এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




