কুড়িগ্রামে মহানবীকে নিয়ে কটুক্তিকারী ২জনকে আটক করেছে পুলিশ

মমিনুল ইসলাম বাবু ,কুড়িগ্রাম: ১২-১০-২৪
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হযরত মহানবী (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তিকারী মূলহোতা শাহীন এবং লাভলুকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়,শনিবার ১২অক্টোবর সকালে শাহীন আলম নামের একজন তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক একটি পোস্ট করেন। পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্টটি জেলা পুলিশের নজরে আসে। তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারের নেতৃত্বে সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবীসহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত কটুক্তিকারী শাহীন আলমকে দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলা থেকে গ্রেফতার করে। তার তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত লাভলু নামের আরো একজনকে উলিপুরের মন্ডলের হাট এলাকা থেকে বিকাল আনুমানিক বিকেল ৪টায় গ্রেফতার করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, রাজারহাট উপজেলার উপন চকি গ্রামের বাসিন্দা শাহীন আলম(৩০) এবং উলিপুর উপজেলার মন্ডলের হাট ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা লাভলু মিয়া(২৯)।
পুলিশ সুপার মাহফুজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




